জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে ৬০ দেশের বিরুদ্ধে মার্কিন তদন্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে ৬০ দেশের বিরুদ্ধে মার্কিন তদন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে ৬০ দেশের বিরুদ্ধে মার্কিন তদন্ত ছবির ক্যাপশন:

জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন ও সেই পণ্য আমদানি রোধে সংশ্লিষ্ট দেশগুলো কার্যকর ব্যবস্থা নিয়েছে কি না তা যাচাই করতে বাংলাদেশসহ ৬০টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এই তথ্য জানিয়েছে Office of the United States Trade Representative (ইউএসটিআর)।

বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের আওতায় এই তদন্ত পরিচালিত হবে।

এর আগে উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদনের বিষয়টি যাচাই করতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের বিরুদ্ধেও পৃথক তদন্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্র।

ইউএসটিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য আইনের ৩০১(বি) ধারার অধীনে তদন্তে দেখা হবে সংশ্লিষ্ট দেশগুলোর আইন, নীতি এবং বাস্তব প্রয়োগ কতটা কার্যকরভাবে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে।

এ ছাড়া এসব নীতি বা কার্যক্রম যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর কোনো ধরনের অযৌক্তিক বোঝা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তাও মূল্যায়ন করা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Jamieson Greer বলেন, জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ঐকমত্য থাকলেও অনেক সরকার তাদের বাজারে এ ধরনের পণ্যের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এই তদন্তের মাধ্যমে বিদেশি সরকারগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কি না তা নির্ধারণ করা হবে।

পাশাপাশি এসব অনৈতিক কার্যক্রম মার্কিন শ্রমিক ও ব্যবসার ওপর কী ধরনের প্রভাব ফেলছে তাও পর্যালোচনা করা হবে।

যেসব দেশের বিরুদ্ধে এই তদন্ত চালানো হবে, তাদের মধ্যে রয়েছে—বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ মোট ৬০টি দেশ ও অঞ্চল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী কোনো বিদেশি সরকারের নীতি বা কার্যক্রম যদি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক বলে বিবেচিত হয়, তবে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নিতে পারে।

এ ছাড়া ৩০২(বি) ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর স্বতঃপ্রণোদিতভাবে এ ধরনের তদন্ত শুরু করার ক্ষমতা রাখে।

ইউএসটিআর জানিয়েছে, তদন্ত শুরুর পর তালিকাভুক্ত দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধও পাঠানো হয়েছে।

এই তদন্ত সংক্রান্ত শুনানি আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

যারা এ বিষয়ে মতামত দিতে চান বা শুনানিতে অংশ নিতে চান, তাদের ১৫ এপ্রিলের মধ্যে লিখিত মতামত ও আবেদন জমা দিতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা