ঈদের ছুটি এগিয়ে, আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের ছুটি এগিয়ে, আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ঈদের ছুটি এগিয়ে, আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আজ ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।

অফিস বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়।

এ ছাড়া অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এয়ার কন্ডিশনারসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে এবং গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি দায়িত্বশীল ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রত্যাবাসন না স্থায়ী অনিশ্চয়তা—কোন পথে নতুন সরকার

প্রত্যাবাসন না স্থায়ী অনিশ্চয়তা—কোন পথে নতুন সরকার