নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে নতুন পরিকল্পনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে ২০টি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে এবং ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে একযোগে ১০টি জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি যুক্ত ছিল আরও ৯টি জেলা হাসপাতাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন পরিকল্পনার আওতায় নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ১ হাজার শয্যার আরও ২০টি হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে আধুনিক চিকিৎসা সুবিধা থাকবে।

তিনি আরও জানান, প্রতিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ক্যান্সার চিকিৎসা, মাতৃসেবা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকবে। পাশাপাশি পাঁচটি করে অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১০টি জেলায় ইতোমধ্যে আইসিইউ সেবা চালু হয়েছে, যাতে জটিল রোগীদের রাজধানীতে রেফার না করতে হয়। একই সঙ্গে তিনি বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী কর্মী নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা ও রান্নাঘরের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং হাসপাতালের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এই পরিকল্পনাকে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও সহজলভ্য করতে ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বাসার আশপাশে সন্দেহজনক তৎপরতা, আটক ২

তারেক রহমানের বাসার আশপাশে সন্দেহজনক তৎপরতা, আটক ২