পাহাড়ের প্রকৃতি রক্ষায় কঠোর অবস্থান পার্বত্যমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাহাড়ের প্রকৃতি রক্ষায় কঠোর অবস্থান পার্বত্যমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
পাহাড়ের প্রকৃতি রক্ষায় কঠোর অবস্থান পার্বত্যমন্ত্রীর ছবির ক্যাপশন:

রাঙামাটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন দীপেন দেওয়ান

মঙ্গলবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটনশিল্পের বিকাশ সরকার সমর্থন করে না। বরং পরিবেশ রক্ষা করে ইকো-ট্যুরিজম গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত।

অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা

মন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা খাত। অবকাঠামো উন্নয়ন প্রয়োজন অনুযায়ী ইতিমধ্যে হয়েছে, তবে যেখানে জরুরি সেখানে কাজ চলবে।

তিনি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা অনেক সময় কাজের গতি কমিয়ে দেয়। প্রতিটি উন্নয়নকাজে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

প্রকল্পে অপচয় নয়

উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয়ের সুযোগ আর থাকবে না বলেও হুঁশিয়ারি দেন দীপেন দেওয়ান। তিনি বলেন, যেখানে প্রয়োজন নেই সেখানে প্রকল্প নেওয়া যাবে না এবং প্রতিটি কাজের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে।

কর্মকর্তাদের মতামত

সভায় উপস্থিত কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের ভূ-প্রকৃতি ও দুর্গমতার বিষয়টি তুলে ধরেন। তাঁদের মতে, সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রমিক ব্যয় বেশি হওয়ায় টেন্ডারের শিডিউল রেট সমতলের মতো হওয়া যৌক্তিক নয়।

এ ছাড়া কাপ্তাই লেকের মৎস্যসম্পদ উন্নয়ন, ইকো-ট্যুরিজম, শিক্ষা ও যোগাযোগ খাতে বিশেষ সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৬ পদে জামায়াত

কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৬ পদে জামায়াত