ঠাকুরগাঁওয়ে খেলার সময় পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঠাকুরগাঁওয়ে খেলার সময় পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে খেলার সময় পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় খেলার সময় পুকুরে পড়ে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম শাহবাজপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। এরপর স্বজনরা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম

শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী জানান, ছোট শিশুদের খেলার সময় বিশেষ নজরদারি না থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই বাড়ির আশপাশে থাকা পুকুর ও জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ