ঝিনাইদহে ফাঁকা রেজাল্ট শিটে এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তা অপসারিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহে ফাঁকা রেজাল্ট শিটে এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তা অপসারিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
ঝিনাইদহে ফাঁকা রেজাল্ট শিটে এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তা অপসারিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ–৪ আসনে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৩টি শিট জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে গিয়ে শিটগুলো জব্দ করেন।

জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগের রাতে কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট গেলে প্রিসাইডিং কর্মকর্তা তার কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নেন বলে অভিযোগ ওঠে। পরে দাঁড়িপাল্লা প্রতীকের আরেক পোলিং এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে স্বাক্ষর করেন।

কেন্দ্র থেকে বের হয়ে ধানের শীষ প্রতীকের ওই এজেন্ট বিষয়টি জানালে এলাকায় আলোচনা শুরু হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হন এবং রেজাল্ট শিটগুলো জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষে পোলিং এজেন্টরা রেজাল্ট শিটে স্বাক্ষর করেন। আগেভাগে স্বাক্ষর নেওয়া বিধিসম্মত নয়। এ কারণে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহলের মতে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে বিধি মেনে দায়িত্ব পালনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ময়মনসিংহে আদালতে হুমকির চিরকুট, আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজী

ময়মনসিংহে আদালতে হুমকির চিরকুট, আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজী