অনিয়েমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আনসার মহাপরিচালক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনিয়েমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আনসার মহাপরিচালক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
অনিয়েমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আনসার মহাপরিচালক ছবির ক্যাপশন:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কোনো ধরনের আবেগ নয়, বরং সক্ষমতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি বলেন, “অনিয়েমের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি চলে গেলেও কেউ এই স্বচ্ছ সিস্টেম পরিবর্তন করতে পারবে না।”

তিনি আরও বলেন, যারা দায়িত্ব পালনে সক্ষম নন, তাদের জন্য অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে আনসার ও ভিডিপি সদস্যরা মোতায়েন হবেন। এবার প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ডাটাবেজভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে সদস্যদের যাচাই-বাছাই করা হয়েছে।

সমাবেশে উপস্থিত কয়েক হাজার সদস্যের সামনে মহাপরিচালক আনসার ও ভিডিপি বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ