পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকটি আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়সংগত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ তার নীতিগত অবস্থানে অটল রয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথাও তিনি পুনরায় উল্লেখ করেন।

অন্যদিকে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান বাংলাদেশের সরকার ও জনগণের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বিশেষ করে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলে গেলেন কলকাতার নির্মাতা অনীক দত্ত, ছাদ থেকে পড়ে মৃত্যু

চলে গেলেন কলকাতার নির্মাতা অনীক দত্ত, ছাদ থেকে পড়ে মৃত্যু