১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’, আর্জেন্টিনার সমর্থক দুই তরুণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’, আর্জেন্টিনার সমর্থক দুই তরুণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’, আর্জেন্টিনার সমর্থক দুই তরুণ ছবির ক্যাপশন:

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক হাসিব মুন্সিওহিদুল শেখ এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে এই প্রতীকী দলবদলের আয়োজন করা হয়। সেখানে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে তারা ব্রাজিলকে ‘বিদায়’ জানিয়ে আর্জেন্টিনা শিবিরে যোগ দেওয়ার ঘোষণা দেন।

স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল শেষে দুই ফুটবলপ্রেমী জানান, বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স, নেতৃত্ব এবং দলের জন্য তার অবদান তাদের গভীরভাবে মুগ্ধ করেছে। সেই অনুভূতি থেকেই তারা দীর্ঘদিনের সমর্থিত দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনাকে নিজেদের নতুন প্রিয় দল হিসেবে বেছে নিয়েছেন।

এই অভিনব আয়োজন ঘিরে টুকু বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যেই ভিডিও ও ছবিগুলো ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন প্রায়ই দেখা যায়। তবে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে এক দল থেকে অন্য দলে সমর্থন বদলের ঘটনা এলাকাবাসীর কাছে ছিল ভিন্নধর্মী এবং কৌতূহলোদ্দীপক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাইবান্ধার সাঘাটায় নাতির হামলায় দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

গাইবান্ধার সাঘাটায় নাতির হামলায় দাদি নিহত, দাদা আশঙ্কাজনক