দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেলেন সেনাপ্রধান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেলেন সেনাপ্রধান ছবির ক্যাপশন:

বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন। শনিবার (৮ আগস্ট) শুরু হওয়া এই সফরের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়।

সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে মোতায়েন বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কার্যক্রম, দায়িত্ব পালন এবং সার্বিক অবস্থা পর্যালোচনা করবেন। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এ ছাড়া তিনি দক্ষিণ সুদান ও আবেইর রাষ্ট্রীয় প্রতিনিধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও সুদৃঢ় করেছেন। সেনাপ্রধানের এই সফর শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যদের মনোবল বৃদ্ধি এবং বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষায় নকল রোধে বডি সার্চ ও কঠোর নজরদারির নির্দেশ

এসএসসি পরীক্ষায় নকল রোধে বডি সার্চ ও কঠোর নজরদারির নির্দেশ