ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে এলো ৭৯ কোটি ডলারের রেমিট্যান্স The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে এলো ৭৯ কোটি ডলারের রেমিট্যান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে এলো ৭৯ কোটি ডলারের রেমিট্যান্স ছবির ক্যাপশন:

ফেব্রুয়ারির শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। চলতি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৩ লাখ ডলারের বেশি প্রবাসী আয়।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

এছাড়া গত নভেম্বর মাসে দেশে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।

গত আগস্ট ও জুলাই মাসে দেশে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার