বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, ভিসা আবেদনের সুযোগ শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, ভিসা আবেদনের সুযোগ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, ভিসা আবেদনের সুযোগ শুরু ছবির ক্যাপশন:

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগে নতুন উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (OAA)-এর ঘোষণার পর শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ-এর অনুমোদনক্রমে বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা কার্যক্রম শুরু হয়েছে।

ওমান ডেইলি অবজারভার-এর প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ওমানের কৃষকরা বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রাথমিক পর্যায়ে শুধু ওএএ-এর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা এ সুবিধা পাবেন।

ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের কৃষিজমির মালিকানা বা ইজারার সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬–২৭ মৌসুমের ফসল ও আবাদকৃত জমির তথ্যসংবলিত কৃষি আবাদ ফরম জমা দিতে হবে।

আবেদন গ্রহণ করা হবে ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ে সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে।

সংগঠনটি জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে।

এদিকে ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেস-এর এক কর্মকর্তা জানিয়েছেন, দেশজুড়ে নিবন্ধিত কৃষি সমিতিগুলোর জন্য ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদিত কোটা রাখা হয়েছে। এই কোটা ওমানের বিভিন্ন গভর্নরেটে ভাগ করে দেওয়া হবে এবং প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন শ্রমিক নিয়োগ করতে পারবে।

এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন পর ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য কৃষি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিতাস ফিল্ডে গভীর কূপ খনন শুরু, বাড়বে গ্যাস উৎপাদন

তিতাস ফিল্ডে গভীর কূপ খনন শুরু, বাড়বে গ্যাস উৎপাদন