ভালুকায় ভোটকক্ষ দখল করে সিল মারার সিসিটিভি ফুটেজ ভাইরাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভালুকায় ভোটকক্ষ দখল করে সিল মারার সিসিটিভি ফুটেজ ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ভালুকায় ভোটকক্ষ দখল করে সিল মারার সিসিটিভি ফুটেজ ভাইরাল ছবির ক্যাপশন:

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি কেন্দ্রে পাঁচ তরুণ ভোটকক্ষ দখল করে এক প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখার পর পুনরায় ভোট শুরু হয়।

জানা গেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার পর একদল তরুণ কেন্দ্রে প্রবেশ করে। তাদের মধ্যে পাঁচজন একটি বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। সে সময় বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোটগ্রহণ শুরু হয়।

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিসাইডিং অফিসার আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে। তবে কারা এবং কোন প্রার্থীর পক্ষে এ কাজ করেছে, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে, এখন ৬০ শতাংশ

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে, এখন ৬০ শতাংশ