সাম্প্রতিক বন্যার পর Sunamganj জেলায় পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। জেলার প্রধান নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে, ফলে সবকটি পর্যবেক্ষণ পয়েন্টেই পানির স্তর এখন বিপৎসীমার নিচে অবস্থান করছে।
Bangladesh Water Development Board (পাউবো)-এর বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ (সুরমা) পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৭.২৫ মিটার, যা বিপৎসীমা ৭.৮০ মিটারের তুলনায় ০.৫৫ মিটার নিচে। আগের দিন সন্ধ্যা ৬টায় পানির স্তর ছিল ৭.৩২ মিটার এবং বুধবার সকাল ৬টায় ছিল ৭.২৬ মিটার। গত ২৪ ঘণ্টায় এ স্টেশনে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া জেলার Lauargor পয়েন্টে পানির উচ্চতা ৬.৮৮ মিটার, যা বিপৎসীমার ১.১৭ মিটার নিচে রয়েছে। এখানে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে Chhatak পয়েন্টে পানির উচ্চতা ৮.৬২ মিটার, যা বিপৎসীমার ০.০৮ মিটার নিচে অবস্থান করছে। এই স্টেশনে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দিরাই পয়েন্টেও পানির স্তর নিরাপদ অবস্থানে রয়েছে। সেখানে পানির উচ্চতা ৬.০৭ মিটার, যেখানে বিপৎসীমা ৬.৫৫ মিটার নির্ধারিত।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের ঢল কমে আসায় এবং বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় নদ-নদীর পানি নামতে শুরু করেছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তবে নিম্নাঞ্চলের কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা থাকায় ভোগান্তি পুরোপুরি কাটেনি।
কসমিক ডেস্ক