ইরানে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরানে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ইরানে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাজাফাবাদে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বাহিনী প্রথম হামলার পর উদ্ধার করতে আসা লোকজনকে লক্ষ্য করে আবারও হামলা চালায়।

এই ধরনের হামলাকে ‘ডাবল-ট্যাপ’ হামলা হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রথমে শহরটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এরপর জরুরি বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করতে শুরু করেন।

তবে কয়েক মিনিটের মধ্যেই একই স্থানে আবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

দ্বিতীয় হামলাটি মূলত উদ্ধারকর্মী ও আহতদের সহায়তায় এগিয়ে আসা লোকজনকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এই হামলায় অন্তত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।

কারণ যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার করতে আসা কর্মীদের ওপর হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উদ্ধার কার্যক্রমও কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

তবে আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

এদিকে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ