বেরোবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বেরোবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
বেরোবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় বেরোবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন সরকার সভাপতি এবং একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদ সেক্রেটারি হিসেবে মনোনীত হন।

কমিটি গঠনের সময় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর সর্বাধিক ভোটপ্রাপ্ত সুমন সরকারকে শাখা সভাপতি ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করানো হয়। পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শ অনুযায়ী আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন।

কমিটির ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে। তবে কাগজে-কলমে নিষিদ্ধ থাকলেও রাজনৈতিক দলগুলো কমিটি গঠন করে চলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নিরাপত্তাহীনতার ছায়া: নিয়ন্ত্রণের বাইরে আইনশৃঙ্খলা, আতঙ্কে জ

নিরাপত্তাহীনতার ছায়া: নিয়ন্ত্রণের বাইরে আইনশৃঙ্খলা, আতঙ্কে জ