কুড়িগ্রামে এম আর ফাউন্ডেশনের "ঈদ আনন্দ" অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে এম আর ফাউন্ডেশনের "ঈদ আনন্দ" অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
কুড়িগ্রামে এম আর ফাউন্ডেশনের "ঈদ আনন্দ" অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের উলিপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে এম আর ফাউন্ডেশন।৩০ মে শনিবার দিনব্যাপী  ঈদ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

গুনাইগাছ ইউপি সদস্য ও সমাজসেবক মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও এমআর ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান সুজা'র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মানহা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ 

প্রকৌশলী আবু যাঈদ হাসনাইন মাসুম। উলিপুর  আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ  মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান,জুম্মার হাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার   প্রভাষক  জিয়াউর রহমান, এম আর ফাউন্ডেশনের ফাউন্ডার  মহিউল ইসলাম পলাশসহ আরো অনেকে। 
ঈদ আনন্দে অংশগ্রহণকারীরা জানান, এম আর ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও  আমাদের জন্য ঈদ আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, এতে অংশগ্রহণ করে আমরা খুবই খুশি। সেইসঙ্গে  এম আর ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই। 
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা বলেন , এমন উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে এম আর ফাউন্ডেশনের এই আয়োজন এলাকায় প্রশংসিত হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ