২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস ১০ সরকারি বিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস ১০ সরকারি বিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস ১০ সরকারি বিল ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সমাপনী ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ হওয়ার ঘোষণা দেন।

এ অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান বিএনপি সরকারের এটি প্রথম বাজেট, যা দেশের অর্থনীতি, উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ৭ জুন বাজেট অধিবেশন শুরু হয়। এরপর ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ২৬ কার্যদিবস ধরে চলা অধিবেশন শেষে ১৫ জুলাই এর কার্যক্রম সমাপ্ত হয়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ কার্যদিবস ধরে চলে, যার মোট সময় ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে।

কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়। ১৩১ বিধি অনুসারে ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর সংসদে টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।

অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

২৬ কার্যদিবসব্যাপী এই বাজেট অধিবেশনের মাধ্যমে নতুন সরকারের প্রথম বাজেট পাসের পাশাপাশি আইন প্রণয়ন, প্রশ্নোত্তর, নোটিশ আলোচনা এবং বিভিন্ন সংসদীয় কমিটির কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা আগামী অর্থবছরের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাত্র ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী বৈভব সূ

মাত্র ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী বৈভব সূ