এনসিপির নেতাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনসিপির নেতাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
এনসিপির নেতাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তনুকে দলের সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আহমেদুর রহমান তনুকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিল করতে হবে। এই পদক্ষেপ সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষায় নকল রোধে বডি সার্চ ও কঠোর নজরদারির নির্দেশ

এসএসসি পরীক্ষায় নকল রোধে বডি সার্চ ও কঠোর নজরদারির নির্দেশ