চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। 

৩০ জুন মঙ্গলবার বেলা ১১টায় আদিবাসী একাডেমীর আয়োজনে ও ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা ও তীর ধনুক নিয়ে আদিবাসীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী মিলনায়তনে মিলিত হয়। 

একাডেমীর সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে ও সাংবাদিক এমএকে.জিলানীর সঞ্চালনায়  আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৮৫৫ সালে ততকালীন বৃটিশ শাসকদের বিরুদ্ধে সাঁওতাল সিধু ও কানহুসহ চারজন নিহত হন এবং এরই ধারাবাহিকতায় ভারতবর্ষে স্বাধীকার আন্দোলনের সূত্রপাত হয়। শহীদ সিধু-কানহুর আত্মহুতির প্রতি সম্মান জানানোর জন্য এ দিবস পালিত হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার সুলতানা রাজিয়া ও নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। এসময় উপজেলার আদিবাসী সম্প্রদায়ের শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
৪৮তম মস্কো উৎসবে ভাবনার সিনেমা নির্বাচিত

৪৮তম মস্কো উৎসবে ভাবনার সিনেমা নির্বাচিত