প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।
৩০ জুন মঙ্গলবার বেলা ১১টায় আদিবাসী একাডেমীর আয়োজনে ও ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা ও তীর ধনুক নিয়ে আদিবাসীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী মিলনায়তনে মিলিত হয়।
একাডেমীর সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে ও সাংবাদিক এমএকে.জিলানীর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৮৫৫ সালে ততকালীন বৃটিশ শাসকদের বিরুদ্ধে সাঁওতাল সিধু ও কানহুসহ চারজন নিহত হন এবং এরই ধারাবাহিকতায় ভারতবর্ষে স্বাধীকার আন্দোলনের সূত্রপাত হয়। শহীদ সিধু-কানহুর আত্মহুতির প্রতি সম্মান জানানোর জন্য এ দিবস পালিত হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার সুলতানা রাজিয়া ও নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। এসময় উপজেলার আদিবাসী সম্প্রদায়ের শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা