কুমিল্লা-৪ আসনে আপিল বিভাগের রায়, ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন হাসনাত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুমিল্লা-৪ আসনে আপিল বিভাগের রায়, ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন হাসনাত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
কুমিল্লা-৪ আসনে আপিল বিভাগের রায়, ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন হাসনাত ছবির ক্যাপশন:

কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের জন্য করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এই আদেশের মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি প্রচেষ্টা শেষ হলো। আদালতের রায়ের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়।

রায়ের দিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও রায়কে ‘বাংলাদেশের জনগণের বিজয়’ হিসেবে আখ্যায়িত করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।’

এই মন্তব্যকে কেন্দ্র করে কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যশোরে ফের গুলির ঘটনা, জনসম্মুখে খুন ব্যবসায়ী রানা

যশোরে ফের গুলির ঘটনা, জনসম্মুখে খুন ব্যবসায়ী রানা