লিচুর প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লিচুর প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
লিচুর প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক ছবির ক্যাপশন: দিনাজপুরের বোচাগঞ্জে লিচুর প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৯ বছরের এক শিশুকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। রোববার (৩১ মে) উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামে জনি মাস্টার নামে একজন একটি লিচু বাগান লিজ নেন। ওই বাগানের পাহারাদার হিসেবে কাজ করতেন আটক রহিম ঋষি। ঘটনার দিন সকালে ভুক্তভোগী শিশুটি বাগানে আম কুড়াতে গেলে তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।

এরপর তিনি শিশুটিকে লিচু দেন এবং পরে ভুট্টাক্ষেতের দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত রহিম ঋষিকে আটক করে।

স্থানীয়দের দাবি, শিশুটির চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনি মাস্টারের লিচু বাগানের এক পাহারাদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে মোবাইল টিম গিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সময়মতো ট্রেন ছাড়ায় খুশি ঈদে ঘরমুখো মানুষ

সময়মতো ট্রেন ছাড়ায় খুশি ঈদে ঘরমুখো মানুষ