একাত্তরের অবমূল্যায়নে ‘চব্বিশ’ হারাবে গুরুত্ব: তারেক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একাত্তরের অবমূল্যায়নে ‘চব্বিশ’ হারাবে গুরুত্ব: তারেক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
একাত্তরের অবমূল্যায়নে ‘চব্বিশ’ হারাবে গুরুত্ব: তারেক ছবির ক্যাপশন:

মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, একাত্তরের অবমাননা করা হলে চব্বিশের অর্জনও টিকবে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তার এই মন্তব্যের একটি ভিডিও পরে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতেও প্রকাশ করা হয়।

তারেক রহমান বলেন, “চব্বিশকে সামনে রেখে একাত্তরকে অপমান ও অপদস্থ করা হচ্ছে। ফলে চব্বিশের যে অর্জন, তা দ্রুত বিলীন হয়ে যাবে। এর অস্তিত্বও শেষ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “যখন থেকেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে কলুষিত করা শুরু হয়েছে, তখন থেকেই চব্বিশের সম্মান ও অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তার মতে, বর্তমানে অনেক মানুষ ‘চব্বিশ’কে ভিন্নভাবে দেখছে এবং এটি অনেকের কাছে ব্যক্তিগত স্বার্থ বা সুবিধা অর্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

এই বক্তব্যের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন সমঝোতা ভেঙে ইসলামপন্থী রাজনীতিতে তিন ধারার বিভাজন

আসন সমঝোতা ভেঙে ইসলামপন্থী রাজনীতিতে তিন ধারার বিভাজন