নোয়াখালীতে পৃথক ঘটনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নোয়াখালীতে পৃথক ঘটনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
নোয়াখালীতে পৃথক ঘটনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২ ছবির ক্যাপশন:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক গুলির ঘটনায় বিএনপি নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এবং আমানউল্যাপুর ইউনিয়নের করিমপুর এলাকায় এসব ঘটনা ঘটে। পৃথক দুই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চৌমুহনী হকার্স মার্কেট এলাকায় গুলির ঘটনায় জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) এবং হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫) আহত হন। আবুল কাশেম রাজনীতির পাশাপাশি নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আবুল কাশেম চৌমুহনী বাজারের জাতীয় হকার্স মার্কেটের অফিসে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে তিনি সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে অফিস থেকে বের হন। তারা হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াছিন সেন্টুর বুকের বাম পাশে লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে একই রাতে আমানউল্যাপুর ইউনিয়নের করিমপুর এলাকায় ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারী একদল ব্যক্তি কার্যালয়ে হামলা চালালে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগীর বুকে লাগে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে আমানউল্যাপুরের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের