প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের সফর হবে সংক্ষিপ্ত। প্রধানমন্ত্রী নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে বলেও জানা গেছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় (সাইডলাইন) বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“পারস্পরিক আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।” জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রতিপাদ্যকে বহুপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান হিসেবে উল্লেখ করেছেন।

অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ছয়টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। এর মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়ন, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির সুশাসন এবং জাতিসংঘ সংস্কার। এছাড়া উন্নয়ন অর্থায়ন, বৈশ্বিক ডিজিটাল কমপ্যাক্ট বাস্তবায়ন এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। এ সময় বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বৈশ্বিক অর্থনীতি ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল