চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম ছবির ক্যাপশন:

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার, অর্থ বিভাগ এবং নির্বাচন কমিশন যৌথভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে এবং চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আগস্ট মাসের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতি, আর্থিক সক্ষমতা এবং নির্বাচন কমিশনের পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে নির্বাচনসূচি নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়েছে। দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য অনেক নগরের তুলনায় সিলেট পরিচ্ছন্ন। খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ইতিবাচকভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ স্থানীয় সরকার ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রঙ্গে রঙ্গে রঙ্গিন হবো’ থেকে ‘সাইবেরিয়ার তুষার পাতে’—ফারিণের

রঙ্গে রঙ্গে রঙ্গিন হবো’ থেকে ‘সাইবেরিয়ার তুষার পাতে’—ফারিণের