২২৬ মাদরাসায় পাস করেনি কেউ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
২২৬ মাদরাসায় পাস করেনি কেউ ছবির ক্যাপশন:

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে আসে। এবার দাখিল পরীক্ষায় মোট পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

২২৬ মাদরাসায় শূন্য পাস

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার দাখিল পরীক্ষায় ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন।

দাখিলে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

তবে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, এবার ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা মাদরাসার সংখ্যা বেড়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখের বেশি ফরম পূরণ

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন ফরম পূরণ করে।

এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ-সংক্রান্ত প্রক্রিয়া ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের, ভাঙলেন রোনালদোর রেকর্ড

বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের, ভাঙলেন রোনালদোর রেকর্ড