মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব: শাহ আমানতে ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব: শাহ আমানতে ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব: শাহ আমানতে ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর বিমানবন্দর বন্ধ থাকায় গত তিন দিনে অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে ওমানগামী মাস্কাট রুটে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ২টি ডিপার্চার (ফিরতি) ফ্লাইট

  • ইউএস-বাংলা এয়ারলাইন্স: ১টি ডিপার্চার ও ১টি আগমনী ফ্লাইট

  • এয়ার আরাবিয়া: ১টি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট

তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে অনিশ্চয়তা এবং সময়সূচিতে পরিবর্তন চলতে পারে।

শাহ আমানতে ওমান রুটে ফ্লাইট সচল রয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ার (OV-401) মাস্কাট থেকে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে OV-402 যাত্রী নিয়ে পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে শত শত প্রবাসী যাত্রী বিপাকে পড়েছেন। যাত্রীদের অনুরোধ, ফ্লাইটের সর্বশেষ শিডিউল নিয়মিতভাবে যাচাই করতে হবে।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা চলমান থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনিশ্চয়তা এবং শিডিউল পরিবর্তন এখনও অব্যাহত থাকতে পারে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাংনীতে ভিজিএফ বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

গাংনীতে ভিজিএফ বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ