ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সিইসির বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সিইসির বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সিইসির বৈঠক ছবির ক্যাপশন:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল আজ (মঙ্গলবার) বৈঠকে বসছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি, প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ওই দিন দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বরাবর স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের মধ্যে সমন্বয়মূলক এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি নুর হোসে

পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি নুর হোসে