ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ৩০ কিলোমিটার যানজট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ৩০ কিলোমিটার যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ৩০ কিলোমিটার যানজট ছবির ক্যাপশন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েছেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুমিন জানান, কুমিল্লার আমতলী বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের চলমান সংস্কারকাজের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে আমতলী বিশ্বরোড এলাকায় সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্ত মেরামতের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। সংস্কারকাজের কারণে মহাসড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয়।

যানজট এড়াতে অনেক যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে। পুরোনো সড়ক দিয়ে চৌয়ারা-গোমতী হয়ে আমতলী বিশ্বরোডে উঠে আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হচ্ছে যানবাহন। এতে বিকল্প সড়কগুলোতেও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

দীর্ঘ যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী নিয়ে ঢাকামুখী যাত্রীরা। নোয়াখালী থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক ঘণ্টা আটকে থাকার কথা জানান অ্যাম্বুলেন্সচালক শরিফুল ইসলাম। রোগীর স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম থেকে ঢাকার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকে থাকা ব্যবসায়ী আরিফুল ইসলামও যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমতলী এলাকায় সড়ক সংস্কারকাজের কারণে যানবাহনের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে সামনের দিকে যান চলাচল ধীরগতির হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যুর আগে হৃদয়বিদারক স্ট্যাটাস, কনস্টেবল সাইদুলের করুণ বার

মৃত্যুর আগে হৃদয়বিদারক স্ট্যাটাস, কনস্টেবল সাইদুলের করুণ বার