পিরোজপুরে এজেন্ট প্রবেশ নিয়ে উত্তেজনা, সিসিটিভিতে অনিয়মের প্রমাণ নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পিরোজপুরে এজেন্ট প্রবেশ নিয়ে উত্তেজনা, সিসিটিভিতে অনিয়মের প্রমাণ নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
পিরোজপুরে এজেন্ট প্রবেশ নিয়ে উত্তেজনা, সিসিটিভিতে অনিয়মের প্রমাণ নেই ছবির ক্যাপশন:

পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এজেন্ট প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতে ইসলামির কয়েকজন এজেন্ট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে গেলে তা নিয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়। সংশ্লিষ্টরা জানান, যাচাই-বাছাই শেষে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

কেন্দ্রের ভিজিটিং কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামির সাতজন এজেন্টের কাগজপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে পাঁচজনকে অনুমতি দেওয়ার কথা জানানো হয়। বাকি দুইজন কাগজ ফেরত নিতে কেন্দ্রে প্রবেশ করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন বলেন, সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং তেমন কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। তবে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কেন্দ্রটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে”

“আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে”