খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন:

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়-এর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং খুলনা প্রেসক্লাব-এর আহ্বায়ক এনামুল হক।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। অন্যান্য পেশার তুলনায় এ পেশায় চ্যালেঞ্জ বেশি। দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করলেই সাংবাদিকরা জাতির আস্থা অর্জন করতে পারেন। সংবাদের মাধ্যমে যেন কারও ক্ষতি না হয়, সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুবিসাসের সকল সদস্যকে শুভেচ্ছা জানান অতিথিরা। তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে গঠনমূলক ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুবিসাস সভাপতি আলকামা রমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী ও শাখা প্রধান (এস্টেট) উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। বক্তারা সংগঠনের পথচলার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয়। ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক খাইরুন নাহার, বাঁধন খুবি ইউনিটের সাধারণ সম্পাদক আবরার আকিব, ভৈরবী’র সভাপতি মো. রেজোয়ানুল হক রাদ এবং ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি রাহুল ঘোষ বক্তব্য রাখেন। তারা ক্যাম্পাস সাংবাদিকদের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুন নাহার ও শাম্মী আক্তার মিথি। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে খুবিসাসের সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, খুলনায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সার্বিক আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংকট নিরসন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদে

সংকট নিরসন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদে