বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান ছবির ক্যাপশন:

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক-২০২৬ প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, উল্লেখিত যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এ পদকে ভূষিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিজ উদ্যোগে আবেদন করতে পারবেন। আবেদনপত্র অবশ্যই মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ছক অনুযায়ী পূরণ করতে হবে। নির্ধারিত ফরমের বাইরে অন্য কোনো ছকে জমা দেওয়া আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আবেদনকারীদের আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে নির্ধারিত ফরমের সফট কপি নিকষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইল আকারে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। পাশাপাশি আবেদনপত্রের দুই সেট হার্ড কপি ডাকযোগে অথবা সরাসরি সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আবেদনপত্রে পদক প্রাপ্তির জন্য যে ক্ষেত্রে অবদানের ভিত্তিতে আবেদন করা হচ্ছে, সেই ক্ষেত্রটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্দেশনা অনুযায়ী আবেদন জমা দেওয়ার বিষয়েও প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বেগম রোকেয়া পদক দেশের নারীদের অসামান্য অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। নারী শিক্ষা, অধিকার প্রতিষ্ঠা, সমাজ উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতি এবং পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের এই পদক প্রদান করা হয়ে থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা, ২০২৮ সাল থেকে

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা, ২০২৮ সাল থেকে