ব্রাহ্মণবাড়িয়া-২ এ হাঁসের জয়, রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রাহ্মণবাড়িয়া-২ এ হাঁসের জয়, রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়া-২ এ হাঁসের জয়, রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোট গণনা শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৬৮। এ ব্যবধানে রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেসরকারি ফলাফল নিশ্চিত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার। চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে খেলা, বাইরে বিতর্ক—আবারো হাত মেলালেন না দুই অধিনায়ক

মাঠে খেলা, বাইরে বিতর্ক—আবারো হাত মেলালেন না দুই অধিনায়ক