জুলাই অভ্যুত্থানের মামলার দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই অভ্যুত্থানের মামলার দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
জুলাই অভ্যুত্থানের মামলার দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ ছবির ক্যাপশন:

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের দায়ের করা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের (পিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা থেকে ২ আগস্ট (রোববার) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের করেছেন। এসব মামলার কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষ্যে দেশের সব জেলা পাবলিক প্রসিকিউটর এবং মহানগর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনায় মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে দ্রুত অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রসিকিউশন কর্মকর্তাদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার কার্যক্রমে গতি আনতে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এই প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে মামলা পরিচালনায় সমন্বয় বৃদ্ধি এবং বিচারিক প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের এই নির্দেশনার ফলে দেশের বিভিন্ন আদালতে চলমান জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি ও বিচার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে, এখন ৬০ শতাংশ

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে, এখন ৬০ শতাংশ