বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক চরওয়াপদা ইউনিয়নের বাসিন্দা। এর আগে শুক্রবার রাতে উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি জানা যায়। অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। চরজব্বার থানার ওসি লুৎফর রহমান জানান, মামলার ভিত্তিতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।

নিউজটি পোস্ট করেছেন : নোয়াখালী প্রতিনিধি

কমেন্ট বক্স
আরাকান আর্মির আটক থেকে মুক্তি পেলেন তিন বাংলাদেশি

আরাকান আর্মির আটক থেকে মুক্তি পেলেন তিন বাংলাদেশি