প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ পেলেন যারা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ পেলেন যারা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ পেলেন যারা ছবির ক্যাপশন:

রাজনৈতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ৩ জন জ্যেষ্ঠ নেতাকে মন্ত্রী পদমর্যাদায় তার ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত নেতারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ। তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে আরও ৫ উপদেষ্টার দপ্তর বণ্টনও করা হয়েছে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার ক্ষমতাবলে ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ১৭ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি