আলিফ হত্যা মামলায় বাদীকে আবারও জেরা, পরবর্তী শুনানি ২০ মে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আলিফ হত্যা মামলায় বাদীকে আবারও জেরা, পরবর্তী শুনানি ২০ মে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
আলিফ হত্যা মামলায় বাদীকে আবারও জেরা, পরবর্তী শুনানি ২০ মে ছবির ক্যাপশন:

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাদী জামাল উদ্দিনকে আবারও আদালতে জেরার মুখোমুখি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

শুনানিতে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস-কে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হয়। অন্য আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নির্ধারিত দিনে বাদীকে জেরা করা হয়েছে। তিনি বলেন, প্রধান আসামির পক্ষে নির্ধারিত আইনজীবী উপস্থিত না থাকলেও অন্য আইনজীবীরা আদালতে হাজির ছিলেন।

এ পর্যন্ত মামলায় ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে বারবার সময় নেওয়ার কারণে বিচার কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

তিনি আরও জানান, ৭৬ বছর বয়সি বাদী অসুস্থ শরীর নিয়েও নিয়মিত আদালতে উপস্থিত হচ্ছেন। আদালত আগামী ২০ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা, তৎকালীন সহকারী কমিশনার মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে চিন্ময় দাসকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

একই বছরের ২৫ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে, এরপর থেকে মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এসএসসি–এইচএসসি পরীক্ষার সূচিতে আসছে বড় পরিবর্তন, ভর্তি প্রক্

এসএসসি–এইচএসসি পরীক্ষার সূচিতে আসছে বড় পরিবর্তন, ভর্তি প্রক্