গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী নুরুল হক নুর সোমবার (৯ ফেব্রুয়ারি) গলাচিপা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় বলেন, “জাতীয় সরকার গঠিত হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।”
নুর আরও বলেন, দশমিনা ও গলাচিপাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে বহুদিন। এলাকার মানুষের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ কেবল দুর্ভোগের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তিনি ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে এলাকাকে একটি পরিকল্পিত ও উন্নত জনপদে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি এও জানান, ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করেন। জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নূরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
কসমিক ডেস্ক