১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা, বন্ধ থাকবে বেসরকারি অফিসও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা, বন্ধ থাকবে বেসরকারি অফিসও

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা, বন্ধ থাকবে বেসরকারি অফিসও ছবির ক্যাপশন: ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

শবে কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (৮ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

একই সঙ্গে বেসরকারি অফিসগুলোও এই ছুটির আওতায় থাকবে।

তবে কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না।

চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখা বা বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানার ক্ষেত্রে সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সরকারি সূত্র জানিয়েছে, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটির মাঝখানে কর্মদিবস থাকায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ঈদের ছুটির সময়টিতে টানা দীর্ঘ ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
Caritas Romana: মানবিকতা, ন্যায় ও করুণার চিরন্তন প্রতীক

Caritas Romana: মানবিকতা, ন্যায় ও করুণার চিরন্তন প্রতীক