ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন রোজিনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন রোজিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন রোজিনা ছবির ক্যাপশন:

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর তাকে দেখতে গুলশানের বাসায় যান বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা। এ সময় তিনি অভিনেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করেন রোজিনা। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে রোজিনা জানান, ইলিয়াস কাঞ্চন কয়েক দিন আগে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা নিয়ে রোজিনা আরও জানান, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে এই অভিনেতার। সেখানে তার চিকিৎসা অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে লন্ডনে তার চিকিৎসা চলছে। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতার কারণে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।

পরে চিকিৎসকদের পরামর্শে কয়েক ধাপে তাকে দীর্ঘমেয়াদি কেমোথেরাপি নিতে হয়েছে। চিকিৎসা চললেও এখনো আশানুরূপ সুস্থতা না ফেরায় তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

বর্তমানে কয়েক দিনের জন্য দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও ভক্তরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যমুনা সেতু টোল প্লাজায় র‌্যাবের অভিযানে বিপুল হেরোইন উদ্ধার

যমুনা সেতু টোল প্লাজায় র‌্যাবের অভিযানে বিপুল হেরোইন উদ্ধার