আসমা রুনা হত্যার ঘটনায় নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আসমা রুনা হত্যার ঘটনায় নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
আসমা রুনা হত্যার ঘটনায় নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি ছবির ক্যাপশন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস তিন দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের সনাক্তকরণ, ইবি প্রশাসনের ভূমিকা নিশ্চিত করা এবং হত্যাকারীর শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, “আসমা খুবই নম্র-ভদ্র একজন শিক্ষক ছিলেন। তার এই নৃশংস হত্যাকাণ্ড অকল্পনীয়। দাপ্তরিক কাজের জন্য তিনি মাঝে মাঝে পরামর্শ নিতেন।”

অন্যদিকে অধ্যাপক শাহীদুর রহমান চৌধুরী জানান, হত্যাকাণ্ডের রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না তা খুঁজে বের করার দাবি জানানো হচ্ছে। এছাড়া নিহত শিক্ষকের পরিবারের নিরাপত্তা ও চার সন্তানকে ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলা হয়।

মানববন্ধনে অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, “যখন কোনো ঘটনা ঘটে, প্রশাসন প্রায়ই তটস্ত থাকে। হত্যাকারীর শাস্তি কেবল ফাঁসির মাধ্যমে সীমিত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে না। শাস্তি এমনভাবে কার্যকর করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।”

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে সাবেক কর্মচারী ফজলুর রহমান ছুরিকাঘাত করেন। এতে দু’জনেরই রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ও শিক্ষকেরা সরকারের কাছে দাবি জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তান সিরিজের আগে অল স্টারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

পাকিস্তান সিরিজের আগে অল স্টারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ