দেশের উত্তর-পূর্বাঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশের উত্তর-পূর্বাঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
দেশের উত্তর-পূর্বাঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ছবির ক্যাপশন:

সিলেটের রেশ কাটতে না কাটতেই দেশের উত্তর-পূর্বাঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, এবং উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা-এর সই করা প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ছিল। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত এলাকার ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।

মৃদু হলেও ৩.৬ মাত্রার এই ভূমিকম্পের বিস্তৃতি লক্ষণীয় ছিল। উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুই দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই কম্পনের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত।

এ পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক

অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক