ফুলবাড়ীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
ফুলবাড়ীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামে এক তরুণীকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,দীপক চন্দ্র নামের এক হিন্দু যুবক কুমিল্লা জেলার আখি নামের এক মুসলিম তরুণীর সঙ্গে তথ্য গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ৭ জুন যুবক  দীপক চন্দ্র  বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে নিজ এলাকাতে নিয়ে আসেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। স্থানীয়দের একটি অংশের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধানের পরিবর্তে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে, যা নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

বর্তমানে তরুণীটি পূর্ব ধনীরাম গ্রামেই অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে অনেকেই তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন, যাতে সংশ্লিষ্ট সকলের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়।
ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে  বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, বিষয়টি আমি জানার পরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অবগত করেছি।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষাটে সালমান খান: প্রেম, প্রতাপ, মামলা ও কিংবদন্তির এক মহাকাব

ষাটে সালমান খান: প্রেম, প্রতাপ, মামলা ও কিংবদন্তির এক মহাকাব