গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ, আপাতত কর্মসূচি স্থগিত ইনকিলাব মঞ্চের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ, আপাতত কর্মসূচি স্থগিত ইনকিলাব মঞ্চের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ, আপাতত কর্মসূচি স্থগিত ইনকিলাব মঞ্চের ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে আরও দাবি করা হয়, একই ঘটনায় সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ও পরে দেওয়া আরও একটি পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, বর্তমান পরিস্থিতিতে আপাতত কোনো ধরনের জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আহতদের চিকিৎসা সম্পন্ন করার পর তারা পুনরায় রাজপথে ফিরে আসবে। সেই সময় পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতারা। সাম্প্রতিক ঘটনার পর কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত মজুদে বিপাকে বড়পুকুরিয়া কয়লা ও মধ্যপাড়া পাথর খনি

অতিরিক্ত মজুদে বিপাকে বড়পুকুরিয়া কয়লা ও মধ্যপাড়া পাথর খনি