বাহরাইন দাবি করছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাহরাইন দাবি করছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
বাহরাইন দাবি করছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস ছবির ক্যাপশন:
বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশটির ডিফেন্স ফোর্সের (বিডিএফ) জেনারেল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে মোট ৭৮টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলাগুলোকে তারা বিশ্বাসঘাতকতামূলক আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।

বাহরাইন আকাশসীমা সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া তারা দাবি করেছে, বেসামরিক স্থাপনা ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে এমন হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন।

এদিকে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো আঘাতে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ধ্বংস হয়েছে। পেন্টাগন এখনও হামলাকারী সাবমেরিনের নাম প্রকাশ করেনি। শ্রীলঙ্কার কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জাহাজে ১৮০ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

ইতিহাস অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে কোনো যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনা এতদিন ঘটেনি। সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট মার্কিন সাবমেরিন ইউএসএস টর্স্ক শত্রুপক্ষের জাহাজে টর্পেডো আঘাত করে জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবে গিয়েছিল।

বাহরাইন এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই কর্মকাণ্ড ইরান-প্রসঙ্গের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও তীব্র করেছে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দীর্ঘতম ব্ল্যাকআউটের মুখে ইরান, ৪৯ দিন ধরে অচল ইন্টারনেট

দীর্ঘতম ব্ল্যাকআউটের মুখে ইরান, ৪৯ দিন ধরে অচল ইন্টারনেট