পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুশফিকুর রহমান তুহিন নামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী নবীনদের পাবনা শহরের বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে উপস্থিত হতে বলেন। সেখানে উপস্থিত হওয়ার পর নবীনদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, উচ্চস্বরে কথা বলা হয় এবং মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে মানসিক চাপে মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অতিরিক্ত ঘাম দেখা দেয় এবং তিনি আতঙ্কজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হন বলে সহপাঠীরা জানান। পরে রাত ৮টার দিকে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক ঘটনাটি জানতে পেরে পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থী অভিযোগ করেন, সিনিয়ররা তাদের শারীরিকভাবে নির্যাতন না করলেও মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। তাদের দাবি, এই মানসিক চাপের কারণেই তুহিনের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, হাসপাতাল পরিদর্শনের পর প্রাথমিকভাবে র‍্যাগিংয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে পরদিন সকাল ১০টায় জরুরি সভা আহ্বান করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগু

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগু