ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব আটকে, ট্রাম্পের দুই শর্তে অচলাবস্থা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব আটকে, ট্রাম্পের দুই শর্তে অচলাবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব আটকে, ট্রাম্পের দুই শর্তে অচলাবস্থা ছবির ক্যাপশন: হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যু ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই ঘণ্টার বৈঠক শেষে আলোচনায় অচলাবস্থা তৈরি হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ শর্ত সামনে আনা হয়েছে। প্রথম শর্ত অনুযায়ী, ইরানকে হরমুজ প্রণালির ওপর তার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। তবে তেহরান এখন পর্যন্ত এই দুই শর্তের কোনোটিতেই সম্মতি দেয়নি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না—এ বিষয়ে তাদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালি অবিলম্বে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত করতে হবে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার কেবল ইরান ও ওমানের হাতে থাকা উচিত। তারা আরও জানায়, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে প্রণালি খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বর্তমানে চলমান আলোচনা সীমিত পরিসরে হচ্ছে এবং এতে পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত নয়।

ফলে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও জটিল আকার ধারণ করেছে এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পল্লবী শিশু হত্যা মামলায় দ্রুত সাক্ষ্যগ্রহণ শেষ, বুধবার আত্ম

পল্লবী শিশু হত্যা মামলায় দ্রুত সাক্ষ্যগ্রহণ শেষ, বুধবার আত্ম