ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী স্থগিত ছবির ক্যাপশন: বিরোধিতার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করেছে প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে প্রদর্শনী স্থগিত করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় জেলা প্রশাসক আবু সাঈদ জানান, সিনেমা প্রদর্শনকে ঘিরে বিষয়টি এখন জাতীয় পর্যায়ের আলোচনার অংশ হয়ে গেছে। বিভিন্ন পক্ষ ফেসবুকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেওয়া সমীচীন হবে না এবং পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিয়ে “ভাতঘুমের সিনেমা আড্ডা” শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তবে প্রদর্শনীর ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রচারণা শুরু হয়। অভিযোগ রয়েছে, জেলার একটি পক্ষ ফেসবুকে সিনেমাটি প্রদর্শনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আপত্তি জানায়, যা পরবর্তীতে অনলাইন আলোচনায় রূপ নেয়।

এদিকে সিনেমাটির নির্মাতা তানিম নূর এই ঘটনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, সেন্সর পাওয়া একটি সিনেমা যেকোনো জায়গায় প্রদর্শন করা আইনসম্মত, কিন্তু সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তি পোস্টার বিকৃত করে এবং আপত্তিকর ভাষা ব্যবহার করে প্রচার চালিয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, নিজের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় এমন ঘটনা তার জন্য ব্যক্তিগতভাবে কষ্টদায়ক। একইসঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ভবিষ্যতে সাংস্কৃতিক কার্যক্রম নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে।

ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলেও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনের সিদ্ধান্তের পর এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অধিকার ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে কর্মবিরতি

অধিকার ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে কর্মবিরতি